সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

সরষে ফুলে মাতোয়ারা রাজশাহী কলেজ চত্ত্বর

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০১৬৪ মিনিট পড়া
সরষে ফুলে মাতোয়ারা রাজশাহী কলেজ চত্ত্বর

নিজস্ব প্রতিবেদক:
শীতকালে বৈচিত্রময় সৌন্দর্য গুলো ফুলে ফুলে জানান দিয়ে যায়। শীতের আগমনে প্রকৃতি যেন সেজে উঠে নতুন সাজে। কোথাও সবুজ প্রান্তর আবার কোথাও কুয়াশায় ঢাকা চাদর। আবার কোথাও সরষে ফুলের হলদে ছায়া ভুরপুর হয় প্রকৃতি। চোখে সরষে ফুল দেখা মানে বিপদ। আর চোখ দিয়ে প্রকৃতির সরষে ফুল দেখা আনন্দের। দারুণ এক অভিজ্ঞতা শীতের প্রকৃতিতে।
শীতের আসল রূপ দেখতে হলে শহর ছেড়ে হাঁটতে হবে গাঁয়ের পথে। মাথার ওপর ঘন কুয়াশার ছাউনি, ভেজা মেঠোপথের দু’ধারে বিস্তীর্ণ সরষে ফুলের ক্ষেত। তবে শহরের প্রাণকেন্দ্র রাজশাহী কলেজে গেলে চোখ জুড়ানো এ দৃশ্য দেখার সুযোগ মিলবে। রাজশাহী কলেজের ফুলার ভবনের পাশে চাষ করা হয়েছে সরষে ফুলের। মূলত কলেজের পরিবেশ সৌন্দর্যবর্ধনের জন্য পূর্ব পরিকল্পিতভাবেই প্রশাসনের উদ্যোগে  লাগানো হয়েছিল সরষে বীজ। আর তা থেকেই এখন ফুলে ফুলে ভরে উঠেছে ফুলার ভবনের চারপাশ। সকাল বিকেল শিক্ষার্থীদের আনাগোনায় মুখোরিত হয়ে উঠেছে সরষে ক্ষেত।
রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান সিল্কসিটি নিউজকে  জানান, ফুলার ভবনের এই চত্ত্বরটি পরিত্যক্ত ছিল। উচুনিচু এবং  নোংরা একটা জায়গা ছিল। সে জায়গাটাকে ফেলে না রেখে সৌন্দর্যবর্ধনের জন্য সেখানে সরষে ফুলের চাষ করা হয়েছিল গত দেড় মাস আগে। এতে শ্রমিক খরচ, জমি তৈরী আর বীজ বপন নিয়ে খরচ হয় মাত্র সাড়ে তিন হাজার টাকা। আর স্বল্প সময়ের মধ্যেই সেখানে নতুন ফুলের আগমন ঘটেছে।

15204296_1839161959706241_1456911456_o-copy
মৌমাছি আর প্রজাপতিরা এখন ভীষন ব্যস্ত। হলুদ ফুলের সৌরভ আর ঘ্রাণ যেন মৌমাছিকে সহজেই আকর্ষণ করছে। ছুটে আসছে লাল,সাদাসহ রং বেরংয়ের প্রজাপতি। সকাল বিকাল সেখানে ছুটে আসছে অসংখ্য মৌমাছি। আর তাদের মধু আহরণের দৃশ্য দেখতে ভীড় জমাচ্ছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। যেন হলুদ ফুলের সৌরভে মাতোয়ারা হয়ে উঠেছে রাজশাহী কলেজ চত্ত্বর।
রাজশাহী কলেজের দর্শন বিভাগের প্রভাষক মাসুদ রানা সিল্কসিটি নিউজকে বলেন, পরিত্যক্ত একটি জায়গাতে দৃষ্টিনন্দন পরিবেশসৃষ্টি করা হয়েছে। কেউ ভাবতে পারেনি এমন সুন্দর একটি দৃশ্য শহরের মধ্যে কেউ দেখতে পারবে। নতুন সরষে ফুলের সৌরভ আর মৌমাছির আগমন যেন কলেজের প্রকৃতিকে একটি মায়াবী অবয়ব এনে দিয়েছে। পড়াশোনার পাশাপাশি চিত্তবিনোদনের একঠি ক্ষেত্র কলেজের তৈরি হয়েছে। বলতে গেলে একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে এ এক অনন্য উদ্যোগ। শিক্ষার্থীদের কাছে গ্রামের দৃশ্যটির এক ঝলক আনা হয়েছে। আমরা খুবই আনন্দিত।
বাংলা বিভাগের প্রভাষক নূর জাহান বলেন, হেমন্তের পরেই আসে শীত। শীতের প্রকৃতি সকলের কাছে অত্যন্ত প্রিয়। গ্রামের একটি সৌন্দর্যকে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা উপভোগ করতে পারছে। এতে করে তাদের একদিকে যেমন প্রকৃতির একটি রুপ দেখতে পাচ্ছে অপরদিকে অনেক শিক্ষার্থীরা ফুল দেখতে হলেও কলেজ মূখী হচ্ছে।
সরষে ফুল নিয়ে ব্যপক উদ্দীপনা বিরাজ করছে কলেজের শিক্ষার্থীদের মনেও। তাদের মতে শহরের মাঝে এমন দৃশ্য বিরল। মৌসুমের সাথে সাথে বিভিন্ন ফুলের চাষ কলেজের সৌন্দর্যের একটি রুপরেখা।

15224577_1839161863039584_668299808_o-copy
কলেজের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জেরীনা তাজমিন মায়া বলেন, কলেজের অধ্যক্ষ তার সুষ্ঠ পরিকল্পনায় শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করেছেন। বিভিন্ন ফুলের বাগানের পাশাপাশি এবার সকষে ফুলের দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছেন। রাজশাহীর কোন কলেজে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে আমার মনে হয়না। এটা সত্যিই অসাধারণ।
শিক্ষার্থী রুকাইয়া কবির বৃষ্টির মতে, কলেজে একটি গ্রাম্য পরিবেশের প্রভাব দেখা যাচ্ছে। আমরা শীতকালের গ্রামের দৃশ্যটা দেখতে পাচ্ছি। শহরে তো এমব দেখার সুযোগ হয়না। গ্রাম বাংলার একটি ঘ্রাণ আমরা রাজশাহী কলেজে বসেই পাচ্ছি।
শিক্ষার্থী শামীম রেজা বলেন, মৌসুমের সাথে রাজশাহী কলেজের প্রকৃতির পরিবর্তন হয়। আজ আমাদের কলেজে নতুন এক পরিবেশ সৃষ্টি হয়েছে। এটা এক কথায় অবাক করা। এই উদ্যোগটি নেয়ার জন্য আমরা কলেজের অধ্যক্ষকে এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই।

15233753_1839161946372909_2011358363_o-copy
বাংলা বিভাগের শিক্ষার্থী তানিয়া সুলতানা বলেন, রাজশাহী কলেজকে আগে যেমন ভাবে দেখতাম এখন তা সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে। এই পরিবেশটা আমাদের অনেক ভালো লাগছে। কলেজে শিক্ষার সুষ্ঠ পরিবেশ যেমন বজায় আছে তেমনি কলেজের সৌন্দর্য বৃদ্ধিতে বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেয়ার একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে।
কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, সব সময় চেয়েছি আমার শিক্ষার্থীরা যেন কোন দিকে পিছিয়ে না থাকে। তাদের শিক্ষার সুষ্ট পরিবেশ নিয়ে আসার জন্য আমাদের শিক্ষকেরা দিনরাত পরিশ্রম করে চলেছে। কলেজের সৌন্দর্যবর্ধন শিক্ষার্থীদের মনে একটা বিশেষ জায়গা করে নিয়েছে। তাদের নিয়মিত ক্লাসে উপস্থিত করার চেষ্টা করে চলেছি। আমাদের কলেজের শিক্ষার্থীরা সকল সুযোগ সুবিধা সময় মতো পাবে। তাই তো তাদের জন্যই কলেজ প্রাঙ্গনকে সাজানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের একটু আনন্দ দেয়ার জন্য একটি ভিন্ন ধর্মী উদ্যোগ নিয়েছি। এখন থেকেই ছেলে মেয়েরা উৎসুক হয়ে আছে। ১০ থেকে ১২ দিন পরে যখন সব ফুল ফুটে যাবে, আর তাতে আমার ছেলেমেয়েরা যে আনন্দ উপভোগ করবে সেটাই আমার প্রাপ্তি।

স/শ