সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

সরকারি খরচে কর্মকর্তাদের শিষ্টাচার শিক্ষা!

নিউজ ডেস্ক৯ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
সরকারি খরচে কর্মকর্তাদের শিষ্টাচার শিক্ষা!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জর্জিয়ার রাজধানী তিবলিসির নগর সরকারের কর্মকর্তাদের সরকারি খরচে শিষ্টাচার শেখানোর পরিকল্পনা করা হয়েছে। তবে তা নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। তিবলিসির মেয়রের অফিস থেকে ঘোষণা করা হয়েছে, নগর সরকারের ৩৮ জন কর্মকর্তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়া হবে। এজন্য একজন প্রশিক্ষক নিয়োগের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে।

 

মেয়র অফিসের কর্মকর্তা নাটিয়া লাটারিয়া জর্জিয়ার রুস্তাভি টিভি চ্যানেলকে বলেছেন, কর্মচারীদের ওপর চালানো একটি জরিপের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

তিনি বলেন, সরকারি বিভিন্ন অনুষ্ঠানে পোশাক নির্বাচন এবং খাবার টেবিলের আদব-কায়দা কর্মকর্তাদের জন্য অত্যন্ত জরুরি। আর সে কারণেই এই উদ্যোগ।

 

এই খবর প্রচারের সঙ্গে সঙ্গেই অবশ্য সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টি নিয়ে কথা বলেছেন নগর সরকারের বিরোধী দল ইউনাইটেড ন্যাশনাল মুভমেন্টের কাউন্সিলর ইরাকি নাদিরাদজে। তিনি বলেন, এভাবে অর্থ নষ্ট করার এই পাঁয়তারার পেছনে যারা রয়েছেন তাদের জবাবদিহি করতে হবে।

 

জর্জিয়ায় সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে ঝড় বইছে। ফেসবুকে একজন লিখেছেন, ‘কর্মকর্তারা উন্মাদ হয়ে গেছেন। মানুষ না খেয়ে মারা যাচ্ছে আর তারা খাবার টেবিলের আদব কায়দা নিয়ে চিন্তিত।’

 

আরেকজন লিখেছেন, ‘যারা ভদ্রতা শেখেনি, তারা কিভাবে নগর সরকারের কর্মকর্তা হয়?’

 

তিবলিসির মেয়র ডাভিট নারমানিয়া অবশ্য এই বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। কর্মকর্তাদের তিনি বলেছেন, ভবিষ্যতে প্রশিক্ষণ যেন আরও গুরুত্বপূর্ণ ইস্যুতে হয়।

সূত্র: বাংলা ট্রিবিউন