সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

সরকার ভয়ে জঙ্গিদের ক্রসফায়ার দিচ্ছে : নজরুল

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
সরকার ভয়ে জঙ্গিদের ক্রসফায়ার দিচ্ছে : নজরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জঙ্গিবাদের সঙ্গে ক্ষমতাসীনদের সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে তাদের ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

 

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

 

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এ প্রতিবাদ সভার আয়োজন করে দেশনেত্রী ফোরাম নামের একটি সংগঠন।

 

নজরুল ইসলাম খান বলেন, নিজেদের সম্পৃক্ততার কথা প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে সরকার বিচারের সম্মুখীন না করে জঙ্গিদের ক্রসফায়ারে হত্যা করছে।

 

আওয়ামী লীগের আমলে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, এ দাবি করে তিনি বলেন, বিএনপি সব সময় জঙ্গিবাদ দমন করেছে। ভবিষ্যতে ক্ষমতায় আসলে এ ধারা অব্যাহত থাকবে।

 

জঙ্গিদের ক্রসফায়ারে না দিয়ে সমূলে উৎখাতের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

 

জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে সরকার ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে, মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার ও তাদের দলের নেতা-কর্মীরা এখন বেপোরোয়া। তারা মনে করে, তাদের বিচার হবে না।’

 

তিনি বলেন, বর্তমান সরকার ক্রমাগত অন্যায়, অপরাধ করে চলেছে। তাই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করাটা অস্বাভাবিক নয়, বরং মামলা না হওয়াটাই অস্বাভাবিক।

 

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে কিছু মানুষের ব্যক্তিগত লাভের বিষয় রয়েছে, দাবি করে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘যারা সরকারের লুটপাটের ভাগ পায়, যারা দেশের স্বার্থ বিকিয়ে দিতেও প্রস্তুত, তারাই চায় রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হোক।’

 

দেশনেত্রী ফোরামের সভাপতি এ কে এম বশির উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ প্রমুখ।

সূত্র: রাইজিংবিডি