সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

সমকাল সম্পাদকের মৃত্যুতে রাসিক মেয়র লিটনের শোক

নিউজ ডেস্ক১৪ আগস্ট ২০১৮১ মিনিট পড়া
সমকাল সম্পাদকের মৃত্যুতে রাসিক মেয়র লিটনের শোক

নিজস্ব প্রতিবেদক:

প্রথিতযশা সাংবাদিক ও দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গতকাল সোমবার রাতে এক শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেন।

শোক বার্তায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘গোলাম সারওয়ার সংবাদমাধ্যমের এক নিবেদিত প্রাণ। তিনি আজীবন সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে সাংবাদিকতা জগতে এক উজ্জ্বল নক্ষত্রের পতন হলো, দেশ ও জাতি একজন দেশবরেণ্য সাংবাদিককে হারালো। দেশবরেণ্য এই সাংবাদিকের মৃতুতে বাংলাদেশের সাংবাদিকতা অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি হলো।’

শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মেয়র খায়রুজ্জামান লিটন।

উল্লেখ্য, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার রাত ৯টা ২৫ মিনিটে দেশবরেণ্য সাংবাদিক, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স/শা