সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

সবাই মিলে দেশ পুনর্গঠন করব : তারেক রহমান

নিউজ ডেস্ক৮ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
সবাই মিলে দেশ পুনর্গঠন করব : তারেক রহমান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে দেশ পুনর্গঠনের প্রস্তাবনা চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ পুনর্গঠনের জন্য কোনো ব্যক্তি বা কোনো দল যদি ভালো প্রস্তাবনা দেয় তাহলে অবশ্যই সেটি গ্রহণ করব। যারা আন্দোলন করেছি, তারা সবাই মিলে দেশ পুনর্গঠন করব।

রবিবার (৮ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফ’ ও জনসম্পৃক্তি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা-২০২৪-এর আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনার প্রতি আস্থা এবং বিশ্বাস রাখব।

আপনিও কেন্দ্রের প্রতি ভরসা রাখবেন। ৩১ দফার মেসেজ পৌঁছে দিতে হবে জনগণের কাছে। কাজ হচ্ছে, জনগণের আস্থা ধরে রাখা। আসুন, আপনি, আমি ও আমরা সবাই মিলে জনগণের প্রত্যাশা নয়, এমন কাজগুলো করা থেকে বিরত থাকি।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলের পুঁজি হচ্ছে জনগণের বিশ্বাস, ভালোবাসা ও আস্থা। এটা না থাকলে স্বৈরাচারের মতো অবস্থা হবে। আমি অনুরোধ করব এবং নির্দেশনা দেব, দয়া করে জনগণের আস্থা ধরে রাখার জন্য যা করা উচিত তা করুন। আস্থা নষ্ট হবে এমন কাজ থেকে বিরত থাকুন এবং অন্যকে বিরত রাখুন।

বিএনপির ক্ষমতার উৎস হচ্ছে জনগণ।’
কর্মশালায় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মাওদুদ আলম পাভেল, সদস্যসচিব ফারজানা সারমিন পিতুল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির রংপুর জেলা, মহানগর ও বিভাগীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মওদুদ হোসেন আলমগীর। এ সময় তিনি ৩১ দফা দাবি নেতাকর্মীদের মাঝে তুলে ধরেন।

সূত্র: কালের কণ্ঠ