বিজ্ঞান ও প্রযুক্তি

সব টিভিকেই বানানো যাবে টাচস্ক্রিন

নিউজ ডেস্ক২৩ জুলাই ২০১৮১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রায় সকল ডিভাইসেই টাচস্ক্রিন যুক্ত করা হলেও টেলিভিশন রয়ে গেছে এ প্রযুক্তির বাইরে। অন্তত সাধারণ ক্রেতা পর্যায় তা এখনও সহজলভ্য নয়। সেটা বদলাতে বাজারে এসেছে একটি নতুন ডিভাইস।

টাচজেট কোম্পানির তৈরি ডিভাইসটির নাম ওয়েভ। টিভির সঙ্গে এইচডিএমআইর মাধ্যমে এটি সংযুক্ত করতে হবে। ডিভাইসটিতে দেয়া হয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। যার মাধ্যমে প্রায় সব ধরনের কাজই করা যাবে। টিভি স্ক্রিনের নিচে ডিভাইসটি আটকে দিতে হবে, যাতে স্ক্রিনের সামনে বা ওপরে আঙ্গুল রাখলে সেটি স্ক্যান করে টাচ ইনপুট হিসেবে ব্যবহার করা যায়।

যেহেতু সরাসরি টাচ ইনপুট নয়, বরং ডিসপ্লের সামনে অদৃশ্য লেজার প্রজেক্ট করে আঙ্গুলের অবস্থান স্ক্যান করার মাধ্যমে ডিভাইসটি কাজ করে তাই তার টাচ অ্যাকুরেসি আর মাল্টিটাচ সমর্থন পিছিয়ে আছে। তারপরও, ইন্টার‍্যাক্টিভ ব্ল্যাকবোর্ড বা বুলেটিন বোর্ড হিসেবে, বা ভিডিও স্ট্রিম করার মাঝখানে আগ পিছ করার জন্য প্রযুক্তিটি যথেষ্ট কাজের।

টাচজেট ওয়েভের দাম ধরা হয়েছে ৩০০ ডলার বা প্রায় ২৫ হাজার ৩০০ টাকা।