সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
মিডিয়ার সংবাদ

সফল যারা কেমন তারা এওয়ার্ড পেলেন সিংড়ার সাংবাদিক শারফুল ইসলাম 

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০২০১ মিনিট পড়া
সফল যারা কেমন তারা এওয়ার্ড পেলেন সিংড়ার সাংবাদিক শারফুল ইসলাম 

সিংড়া প্রতিনিধি:
সফল যারা কেমন তারা পুরস্কারে ভূষিত হয়েছেন সিংড়ার সিনিয়র সাংবাদিক, দৈনিক ভোরের কাগজের সিংড়া উপজেলা প্রতিনিধি কে.এম শারফুল ইসলাম খোকন। রোববার সন্ধ্যায় সিংড়া কোর্ট মাঠে উপজেলা প্রশাসন আয়োজনে “চলনবিল শিক্ষা উৎসব-২০২০” অনুষ্ঠানে সিংড়ার ১৩ সফল ব্যক্তিকে এই এওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন বানু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস প্রমূখ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষানুরাগী ব্যক্তিদের উৎসাহিত করতে মোট ৭৪৭জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সংবর্ধনা প্রদান ও ৩১জন অদম্য মেধাবী কে ল্যাপটপ প্রদান করা হয়।

উল্লেখ্য সাংবাদিক শারফুল ইসলাম খোকন ১৯৭১ সালে ৮অক্টোবর সিংড়ার চলনবিলের হিজলী গ্রামের জন্ম গ্রহণ করেন।

মাত্র ১৪ বছর বয়সে ১৯৮৭ সালে দৈনিক বাংলাদেশ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন পত্রিকায় সিংড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

স/অ