ধর্ম

সফর অবস্থায় সুন্নত নামাজ পড়তে হবে?

নিউজ ডেস্ক৩০ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রশ্ন: সফরে ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলা কসর করবে, কিন্তু সুন্নত-বিতর নামাজগুলা কি পড়তে হবে নাকি ছেড়ে দিবে?

তবে ফজরের সুন্নতের ব্যাপারে এসেছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ-অসুস্থ, মুসাফির-মুকিম কোনো অবস্থাতেই তা ছাড়তেন না। (মুসান্নাফ ইবনে আবী শাইবাহ- ৩৯৫০)

অতএব, ফজরের সুন্নত গুরুত্বের সঙ্গেই আদায় করবে। অন্যান্য সুন্নতের ক্ষেত্রে হুকুম হল, যাত্রাপথে তাড়াহুড়ো ও ব্যস্ততার সময় সুন্নত পড়বে না।

আর যদি যাত্রাপথে তাড়াহুড়ো ও ব্যস্ততা না থাকে এবং সুন্নত পড়ার অবকাশ থাকে তাহলে সম্ভব হলে পড়ে নিবে। আর গন্তব্যস্থলে নিরাপদে স্বাভাবিক অবস্থায় থাকলে সুন্নত পড়ে নেওয়াই উত্তম। এক্ষেত্রে সুন্নত ছাড়বে না।

 

সূত্র: যুগান্তর