সিল্কসিটিনিউজ ডেস্ক :
ময়মনসিংহে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে সফটএভার।
শুক্রবার ময়মনসিংহ শহরের ধানসিঁড়ি রেস্টুরেন্টে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্ভোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু।

প্রত্যন্ত এলাকা থেকে মানুষকে আন্তর্জাতিকমানের বিভিন্ন সফটওয়্যার কেন্দ্রিক সেবা দিতেই সফটএভারের যাত্রা বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আরাফাত রহমান।
সফটএভারের প্রধান কাজ সফটওয়্যার সেবা দেওয়া হলেও এর পাশাপাশি মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, ওয়েব সলিউশন, ডিজিটাল মার্কেটিং ও ডোমেইন-হোস্টিং নিয়ে কাজ করবে বলে জানান তিনি।
সফটএভারের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম গালিব খান। এছাড়াও দৈনিক আলোকিত ময়মনসিংহ পত্রিকার সম্পাদক প্রদীপ ভৌমিক, এটুআই (প্রধানমন্ত্রী অফিস) এর আইটি ম্যানেজার আরফি এলাহী মানিক, বিল্যান্সার এর প্রধান নির্বাহী মো. শফিউল আলম, সফটএভারের প্রধান নিবার্হী রিয়াদ হাসানসহ আরও অনেকেই।
সূত্র : টেক শহর









