সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ন্যাসী হওয়ার ঘোষণা দেওয়ার পর এবার নিজের বাগদানের খবর দিয়ে নতুন বোমা বিস্ফোরণ করণে বিতর্কিত মডেল সোফিয়া হায়াত। বিগ বস-এর প্রাক্তন এই প্রতিযোগী সম্প্রতি তার বাগদানের কাজটি সেরেছেন।

চমকপ্রদ ব্যাপার হলো, মনের মানুষের সঙ্গে এক সপ্তাহ প্রেম করার পর এই কাজটি সেরে ফেলেছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সোফিয়া। যেখানে দেখা যাচ্ছে, কমলারঙা একটি পোশাক পরেছেন তিনি, অনামিকায় আংটি, গলায় লকেট ও হাতে ব্রেসলেট। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাপি অ্যাংগেজড।’
এখানেই শেষ নয়, এরপর আরও দুটি স্থিরচিত্র শেয়ার করেছেন সোফিয়া, যেখানে ভালোবাসার শুরুতে যে আংটি দিয়ে প্রস্তাব দেওয়া হয়েছিলো সেটি এবং বিয়ের জন্য তৈরি আংটির ছবি রয়েছে।
সূত্র: বাংলা নিউজ










