সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
রাজনীতি

সন্ধ্যায় বৈঠকে বসছে ২০ দলীয় জোট

নিউজ ডেস্ক১৫ অক্টোবর ২০১৮১ মিনিট পড়া
সন্ধ্যায় বৈঠকে বসছে ২০ দলীয় জোট

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

বিএনপি তাদের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠকে বসছে সোমবার (১৫ অক্টোবর)। এ দিন সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সূত্র বলছে, সম্প্রতি গঠিত ‘জাতীয় ঐক্যফ্রন্ট’সহ সার্বিক বিষয়ে পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে এ বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

বৈঠকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

গত শনিবার (১৩ অক্টোবর) ২০ দলীয় জোটের বৈঠক ডাকা হলেও পরে তা স্থগিত করা হয়। এর আগে সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়।