সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নাটোর

চলনবিল নিয়ে গুরুদাসপুরে নৌপথে লংমার্চ বুধবার

নিউজ ডেস্ক৪ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
চলনবিল নিয়ে গুরুদাসপুরে নৌপথে লংমার্চ বুধবার

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
‘নদী বাঁচাও-চলনবিল বাঁচাও’ এই শ্লোগান নিয়ে আগামীকাল বুধবার নাটোরের গুরুদাসপুরে নৌপথে লংমার্চ অনুষ্ঠিত হবে। নদী ও চলনবিল রক্ষায় গুরুদাসপুর উপজেলা নদী রক্ষা আন্দোলন কমিটির আয়োজনে নন্দকুজা থেকে বড়াইগ্রামের রামগাড়ী পর্যন্ত এই নৌপথে লংমার্চ অনুষ্ঠিত হবে।  নৌপথে লংমার্চে স্থানীয় নদী রক্ষা কমিটি, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো অংশগ্রহণ করবে।
উপজেলা নদী রক্ষা আন্দোলন কমিটির সভাপতি অধ্যাপক আতাহার আলী জানান, রাজশাহী পদ্মা নদীর চারঘাটে স্লুইচগেট দিয়ে দীর্ঘ দিন ধরে বড়াল নদীতে পানি প্রবাহ বন্ধ করে রেখেছে পানি উন্নয়ন বোর্ড। যার কারনে চলনবিল অঞ্চলের অধিকাংশ নদী পানির অভাবে শুকিয়ে যায়। এছাড়া পানি প্রবাহ না থাকায় নদীর বিভিন্ন স্থানে বসতি গড়ে দখলের পাশাপাশি কারখানার বিষাক্ত বর্জ্য দিয়ে প্রতিনিয়ত দুষণ করা করা হচ্ছে।
তিনি আরো বলেন, চলনবিল তথা নন্দকুজা, আত্রাই ও গুমানী নদীকে পূর্বের ন্যায় সচল করে শস্য ভান্ডার খ্যাত চলনবিলকে মরুভূমির হাত থেকে বাচাঁতে বুধবার গুরুদাসপুরের নন্দকুজা নদী থেকে বড়াইগ্রামের রামাগাড়ী পর্যন্ত এক বৃহত্তর নৌবহর নিয়ে নদীপথে লংমার্চ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৮টায় ওই লংমার্চে অংশগ্রহন করবেন চাঁচকৈড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা, নদী রক্ষা আন্দোলন কমিটির সকল সদস্যবৃন্দ ও সর্বস্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা।
সকাল সাড়ে ৮টায় নৌপথের লংমার্চের বিষয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে লংমার্চ শুরু হবে। এরপর নন্দকুঁজা নদী থেকে অর্ধশত নৌকা নিয়ে নৌপথে লংমার্চ বড়াইগ্রামের রামাগাড়ী গিয়ে শেষ হবে। এরপর বড়ালের অভিমুখে চারঘাট স্লুইচগেটে সমাবেশ অনুষ্ঠি হবে। সমাবেশে এবং লংমার্চে  উপস্থিত থাকবেন,  চলনবিল ও বড়াল নদী রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব মো. মিজানুর রহমান,  চাঁচকৈড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সামসুল হক শেখ, মো. নাজিম উদ্দিন সরদার, উপজেলা নদী রক্ষা আন্দোলন কমিটির সভাপতি অধ্যাপক আত্হার হোসেন, সদস্য সচিব মজিবুর রহমান মজনু, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মোল্লাসহ  রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার বিভিন্ন স্তরের মানুষ।

স/মি