সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনায় গেল ২ স্কুলছাত্রের প্রাণ

নিউজ ডেস্ক১৪ আগস্ট ২০২৫১ মিনিট পড়া
সড়ক দুর্ঘটনায় গেল ২ স্কুলছাত্রের প্রাণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঝিনাইদহে দুই মোটরসাইকেল ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল বুধবার (১৩ আগস্ট) রাতে উপজেলায় দড়িগোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন সদর উপজেলার দড়িগোবিন্দপুর গ্রামের কোরবান আলীর ছেলে ও নিহত শিহাব হোসেন একই গ্রামের ইমরান হোসেনের ছেলে।

নিহত আরাফাত ঝিনাইদহ শহরের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ও শিহাব কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ৮টার দিকে শিহাব ও আরাফাত মোটরসাইকেলে পার্শ্ববর্তী বয়রাতলা বাজারে যাচ্ছিল। পথে দড়িগোবিন্দপুর মৌরিবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও বাইসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয় তাদের। এতে পাঁচজন আহত হন।

তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে শিহাব, আরাফাত ও বাইসাইকেলচালককে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। ফরিদপুরে যাওয়ার পথে শিহাব ও ঢাকায় যাওয়ার পথে আরাফাত মারা যায়।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’