সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় বাড়ি থেকে অটোরিকশা যোগে দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসার সময় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার মাটিয়া মসজিদ সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন।
মোসাম্মৎ জান্নাতুল রাখী দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ভিড়াল্লা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। সে জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজ থেকে মানবিক শাখায় এইচএসসি পরীক্ষার্থী।
প্রত্যদর্শীরা জানান, দেবীদ্বার নিউমার্কেট মাটিয়া মসজিদ সংলগ্নে আসার পর পেছন থেকে আসা একটি দ্রুতগামী সিএনজি এসে রাখীকে বহনকারী অটোরিকশাকে সজোরে ধাক্কা মারে। এসময় রাখী অটোরিকশা থেকে ছিটকে পড়ে শরীরের বিভিন্ন অংশ থেতলে ও ছিলে যায়, ডান পায়ের গোড়ালির হাড় ফেটে যায়। তাকে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে একটি প্রাইভেট তাকে ভর্তি করা হয়।
রাখী এ অবস্থা নিয়েই পরীক্ষা দেওয়ার ইচ্ছা পোষণ করেন। তিনি জানান, পূর্বে দেওয়া তার পরীক্ষাগুলো ভালো হয়েছে। আজকের পরীক্ষাটা না দিতে পারলে তার অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছার স্বপ্ন ভেঙে যাবে। এ সময়ের মধ্যে এমসিকিউ পরীক্ষা শেষ হয়ে গেছে।
পরীক্ষার কেন্দ্রে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি পেলেও নিজ হাতে লেখার সুযোগ ছিল না। ডান হাতের আঙুলগুলোও ছিলে গেছে। বর্তমানে শ্রুতী পরীক্ষা নেওয়ারও সুযোগ নেই। নিজের শ্রুতি শ্রবণে অন্যের হাতে লিখার নিয়মও শিক্ষা মন্ত্রণালয় বাতিল করে দিয়েছে। রাখীর মা পারভীন আক্তারও মেয়েকে এ অবস্থায় পরীক্ষায় অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করায় রাখীর স্বপ্ন বাস্তবায়নে পরীক্ষায় অংশ নেওয়া থেকে বঞ্চিত হলো।এ ব্যপারে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী আহত হওয়ায় দুঃখ প্রকাশ করে বলেন, তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া যেত, যেহেতু সে নিজ হাতে লিখে পরীক্ষা দিতে পারবে না এবং শ্রুতী পরীক্ষার নিয়ম না থাকায় তার পরীক্ষায় অংশ নেওয়ায় বিকল্প কোনো সুযোগ নেই।