সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

সংস্কারের নামে ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না : মিন্টু

নিউজ ডেস্ক২০ ফেব্রুয়ারি ২০২৫২ মিনিট পড়া
সংস্কারের নামে ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না : মিন্টু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, ‘সংস্কারের নামে যদি ষড়যন্ত্র করেন তাহলে বিএনপি মেনে নেবে না। অবিলম্বে আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আমরা চাই না আপনারা ব্যর্থ হন। গত ১৬ বছরে বিএনপির নেতাকর্মীদের নামে এক লাখ ৫০ হাজার মিথ্যা মামলা হয়েছে।

সংস্কার সংস্কার করে টালবাহানা করবেন না।’

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ নগরের নতুন বাজার দলীয় কার্যালয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আইন-শৃঙ্খলার উন্নতি, নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে জনসভায় আবদুল আউয়াল মিন্টু এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। যখনই ক্ষমতায় এসেছে, তখনই মানুষের অধিকার ফেরত দিয়েছে।

আমরা জিয়াউর রহমানের আদর্শে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি। একইভাবে ১৯৯০ সালে প্রথম অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে সরিয়ে সরকার গঠন করেছি। তখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে।’

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু।

সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকন। বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতারা।

 

সূত্র: কালের কণ্ঠ