জাতীয়

সংস্কারের কাজে ৩ দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল

নিউজ ডেস্ক১ জুলাই ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরি চলাচল সংস্কার কাজে বন্ধ থাকবে তিনদিন। ফেরিঘাটের উভয় প্রান্তের সংযোগ সড়ক, পন্টুন ও বেইলি পাটাতন সংস্কারের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টা থেকে রবিবার (৫ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত বন্ধ থাকবে ফেরি চলাচল।

বুধবার (১ জুলাই) সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলামের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, মোড়লগঞ্জের পানগুছি নদীর ফেরিঘাটের উভয় প্রান্তের সংযোগ সড়ক, পল্টন, বেইলী পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচলে অসুবিধা হচ্ছিল। বিশেষ করে জোয়ারের সময় সংযোগ সড়ক পানিতে ডুবে যাচ্ছিল। যার কারণে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্কার শেষে রোববার সকাল ছয়টায় আবারও ফেরি দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান এই কর্মকর্তা।