সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

সংসদে না এলে বিএনপি আবার ভুল করবে: তোফায়েল

নিউজ ডেস্ক১৪ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
সংসদে না এলে বিএনপি আবার ভুল করবে: তোফায়েল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি সংসদে না এলে আরেকটি ভুল করবে। বিএনপি যতই পুনর্নির্বাচনের দাবি করুক না কেন এটা বাস্তবসম্মত না। ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনতার বিজয় হয়েছে।

সোমবার দুপুরে ভোলার ইলিশা ও পরাণগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন ও টাকা প্রদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বিএনপি যে জাতীয় সংলাপের আহ্বান করেছে এটা তাদের সঙ্গে তাদের সংলাপ। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন। তাদের সঙ্গে আবারও বসবেন। দেশের সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে সেখানে।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ ছিদ্দিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন উপস্থিত ছিলেন।