সিল্কসিটিনিউজ ডেস্ক:
জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারে অংশ নিতে ময়মনসিংহে যাচ্ছেন না ড. কামাল হোসেন।
শারীরিক অসুস্থতার কারণে তিনি প্রচারণায় যোগ দেবেন না বলে নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা সুব্রত চৌধুরী।

ড. কামাল হোসেনের প্রচারণায় অংশ না নেয়ার পেছনে কয়েকটি গণমাধ্যম হামলার আশঙ্কাকে কারণ হিসেবে উল্লেখ করলেও সেরকম কোনো কারণ নেই বলে জানান মিস্টার চৌধুরী।
তিনি বলেন, ড. কামালের নির্বাচনী প্রচারণায় অংশ না নেয়ার পেছনে গতকালের হামলার কোন সম্পৃক্ততা নেই।
আজ সকালে ভোটের প্রচারণায় অংশ নিতে ঐক্যফ্রন্টের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে ড. কামাল হোসেনেরও ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা ছিল।
পথিমধ্যে বিভিন্ন স্থানে সভার আয়োজন করার কথা রয়েছে বলে জানিয়েছে দলের নেতারা।










