সদ্য প্রকাশিত
রাজনীতি

সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় সরকারের পদত্যাগ দাবি বিএনপির

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় সরকারের পদত্যাগ দাবি বিএনপির

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় সরকারের পদত্যাগ দাবি করেছে বিএনপি। শনিবার সকাল ১১টায় রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানন দলটির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ।

এর আগে শুক্রবার (৪ নভেম্বর) নাসিরনগর পরিদর্শন করেন বিএনপির একটি প্রতিনিধি দল। ওই সময় তারা বিচার বিভাগীয় তদন্ত দাবি করে।

প্রসঙ্গত, ফেসবুকে পোস্ট করা একটি ছবি দিয়ে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে ৩০ অক্টোবর (রবিবার) দুপুর থেকে বিকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৫টি মন্দির ভাঙা হয়।  ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে হিন্দুদের শতাধিক ঘরবাড়িতে। এছাড়ও ৩ নভেম্বর রাতে আরেক দফা হামলা হয়েছে।

সূত্র :বাংলাট্রিবিউন