সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ষড়যন্ত্র এখনো থেমে নেই: আমিনুল হক

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
ষড়যন্ত্র এখনো থেমে নেই: আমিনুল হক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বালাদেশে এখনো আওয়ামী প্রেতাত্মারা আছে দেখেই ষড়যন্ত্রের গন্ধ আমরা পাই।

সোমবার মধ্য রাতে মিরপুর পল্লবীর ৭ নম্বর সেকশনে থানা বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, আওয়ামী প্রেতাত্মাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও প্রশাসনের জায়গাগুলোতে বসে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু আমরা যে গত ১৭ বছর এবং গত জুলাই আগষ্টে আন্দোলন সংগ্রাম ও যুদ্ধ করে দেশ স্বৈরাচার মুক্ত করলাম;এখনো যদি আমাদেরকে আবারও সেই যড়যন্ত্রের মুখোমুখি হতে হয়,তাহলে আমরা কেনো এতো বছর যুদ্ধ ও সংগ্রাম করলাম?

আওয়ামী প্রেতাত্মাদের সঙ্গে রেখে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছেন বলে অভিযোগ করে তিনি বলেন, এটা আমাদের জন্য সামনে কোন সুখকর কিছু বয়ে আনবে না।

আমাদেরকে আরও কঠিন পথ পারি দিতে হবে উল্লেখ করে আমিনুল হক বলেন, আমরা ভেবেছিলাম সংগ্রাম শেষ হয়ে গেছে, কিন্তু সংগ্রাম এখনো শেষ হয়নি। আমাদের সকলের বেঁচে থাকার জন্য এবং বাংলাদেশকে একটি স্থিতিশীল ও সহনশীল অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আরও সংগ্রাম ও প্রয়োজনে যুদ্ধ করতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এদেশের মানুষের যে প্রত্যাশা-সেই প্রত্যাশা কিন্তু এখনো পর্যন্ত পূরণ হয়নি। অনেক ঘাটতি রয়ে গেছে।

তিনি বলেন, একটি ইসলামি দলের নেতা সম্প্রতি বলেছেন, তারা চাঁদাবাজি দেখতে চান না। আমরা বলতে চাই-চাঁদাবাজি ও লুটপাটের বিরুদ্ধে আমরা জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রাম করে যাচ্ছি। কারণ, আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চাঁদাবাজি, দখলদারি, লুটপাটের বিষয়ে গত ৫ ই আগষ্টের পর থেকে আমরা জিরো টলারেন্স দেখাচ্ছি।

তিনি আরও বলেন, বিএনপি অন্য কোন দলের মতো না। বিএনপি সবসময় এদেশের মানুষের কথা চিন্তা করে রাজনীতি করে।

পল্লবী থানা বিএনপির যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন এর সভাপতিত্বে ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম শাহ্ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, পল্লবী থানা বিএনপি নেতা মাহফুজ হোসেন সুমন, পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালামসহ প্রমুখ।

 

সূত্র: যুগান্তর