লাইফ স্টাইল

শোক সংবাদ পেতে পারেন বৃশ্চিক, বেকার মকরের চাকরি হবে

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০১৬৪ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা ৩ ও ৯। শুভ বার মঙ্গল ও বৃহস্পতি। শুভ রত্ন পোখরাজ ও রক্তপ্রবাল।

 

প্রকৃতিগতভাবে আপনি উচ্চাভিলাষী ও শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী। ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করলেও নিজের মতে আপনি দৃঢ়। বুদ্ধিমান ও বিনয়ী হওয়া সত্ত্বেও আপনি স্পষ্টবাদী। যেকোনো অবস্থায় নিজের মত প্রকাশ করতে আপনি দ্বিধা করেন না। কোনো চ্যালেঞ্জ গ্রহণেও আপনার দ্বিধা নেই। তাই না চাইতেই অনেক কিছুর নেতৃত্ব চলে আসবে আপনার হাতে। তবে বিপুল বাধা ও শত্রুতার সম্মুখীন হবেন আপনি। আদর্শবাদিতার জন্য আপনার মুখে উচ্চারিত হবে প্রতিবাদের ভাষা। আর সে জন্য আপনাকে মূল্য দিতে হতে পারে।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। আপনজনদের কেউ শত্রুতা করতে পারে। কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বিবাদ এড়িয়ে চলুন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কোনো কারণেই সীমা লঙ্ঘনের চেষ্টা করা ঠিক হবে না। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। চাকরিজীবীদের সঙ্গে কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে।

 

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। আজ ইচ্ছা করলে কাউকে প্রস্তাব দিতে পারেন। মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করতে পারলে ভালো করবেন। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। পড়াশোনায় মন বসাতে পারবেন। রোমান্স ও বিনোদন শুভ।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। মন ভালো থাকবে। যেকোনো ধরনের উত্তেজনা পরিহার করার চেষ্টা করুন।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পেতে পারেন। যেকোনো সমস্যায় আজ প্রতিবেশী কাউকে পাশে পেতে পারেন। ঠান্ডাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন। বাড়িতে অতিথিসমাগম হতে পারে।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন। চোখ অথবা মাথাব্যথায় ভুগতে পারেন। নতুন আত্মীয়লাভের যোগ আছে। অধীনস্তদের কাজে লাগানো সম্ভব হবে।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আত্মমর্যাদাবোধ সম্পর্কে সতর্ক থাকুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হতে পারে। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। রোমান্স ও বিনোদন শুভ।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

শরীর খুব একটা ভালো থাকবে না। পুরোনো কোনো রোগ নতুন করে দেখা দিতে পারে। প্রয়োজনবোধে চিকিৎসকের পরামর্শ নিন। ব্যয়াধিক্য দেখা দেবে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। কোনো শোক সংবাদ পেতে পারেন।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। আজ প্রাইজবন্ড বা লটারির টিকেট কিনলে সুফল আশা করতে পারেন। আধ্যাত্মিক কাজকর্মের প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। কোনো সৎ গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

সময়ের প্রতিকূলতা সম্পর্কে সতর্ক থাকুন। কারো ইচ্ছার বিরুদ্ধে কিছু করার জন্য বাধ্য না করলেই ভালো করবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।

সূত্র: এনটিভি