সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

শেষ হলো ৫২ বছরের গৃহযুদ্ধ

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
শেষ হলো ৫২ বছরের গৃহযুদ্ধ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কলোম্বিয়া সরকারের সঙ্গে বামপন্থি ও বিদ্রোহী গেরিলাগোষ্ঠী ফার্কের ঐতিহাসিক শান্তি চুক্তি হয়েছে।

 

চুক্তি সইয়ের পর সোমবার উভয় পক্ষ দাবি করে, এ চুক্তির ফলে শেষ হলো দীর্ঘ ৫২ বছরের গৃহযুদ্ধ।

 

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

 

তিমোচেঙ্কো নামে পরিচিত বিদ্রোহীনেতা তিমোলিওন জিমেনেজ গৃহযুদ্ধের শিকার হয়েছেন যারা, তাদের সবার কাছে ক্ষমা চেয়েছেন। তার এ অবস্থান সবাই সাদরে গ্রহণ করেছেন।

 

তিনি বলেন, ‘যুদ্ধের সময় আমাদের জন্য যে যন্ত্রণা তৈরি হয়েছে, তার জন্য সবার কাছে ক্ষমা চাইছি।’

 

চুক্তির স্বাক্ষরের এ অনুষ্ঠানে শান্তির প্রতীক হিসেবে সব অতিথি সাদা পোশাক পরে আসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও লাতিন আমেরিকার নেতাদের অনেকে।

 

কলম্বিয়া সরকার ও ফার্কের মধ্যে দীর্ঘ গৃহযুদ্ধে শেষে এক হিসাব থেকে দেখা যাচ্ছে, এ যুদ্ধে মারা গেছে ২ লাখ ৬০ মানুষ এবং কয়েক লাখ মানুষ অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়ে পড়েছে।

 

কলোম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস বলেছেন, যেকোনো লক্ষ্য অর্জন করব আমরা, যেকোনো সমস্যা উত্তরে যাব এবং এমন দেশ গড়ে তুলন, যা আমরা সব সময় স্বপ্ন দেখি- একটি শান্তির দেশ।’

সূত্র: রাইজিংবিডি