সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিলেন না : রিজভী

নিউজ ডেস্ক২৪ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া
শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিলেন না : রিজভী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা কখনোই মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিলেন না। তিনি কখনোই স্বাধীনতার চেতনার পক্ষে ছিলেন না।’

১৭ বছর পর আজ মঙ্গলবার বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর কারামুক্তির পর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবীর রিজভী এ কথা বলেন।

তিনি বলেন, ‘মিথ্যাবাদী লুটেরা যারা বাংলাদেশকে লুটপাটের খনি হিসেবে ব্যবহার করেছিল, তারা আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

যারা সততার রাজনীতি করেছেন, যারা জনগণের পক্ষে থেকেছেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলন করেছেন, সেই রাজনীতিবিদদের ধ্বংস করার জন্য সমস্ত আয়োজন করেন শেখ হাসিনা।’
রিজভী বলেন, ‘যারা সব সময় দেশের স্বাধীনতার পক্ষে থেকেছেন সব সময় তাদের ক্ষতি করার চেষ্টা করেছেন শেখ হাসিনা।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের প্রতিটি রাস্তা, অলিগলি, মেঠোপথ রক্তাক্ত করা সেই ভয়ংকর ফ্যাসিস্ট খুনি পালিয়ে গেছেন। তার যারা গুণকীর্তন করেন, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না।

 

সূত্র: কালের কণ্ঠ