সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন: মামুনুল হক

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন: মামুনুল হক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘এ দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করার জন্য শেখ হাসিনা রাজনীতিতে এসেছিলেন। শুধু বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নয়, আওয়ামী লীগের বিরুদ্ধেও প্রতিশোধ নিয়েছেন তিনি।’

রবিবার (২০ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয় খেলাফত মজলিশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদ সরকারের প্রধান শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা কর্মী ও দেশের জনগণের কথা চিন্তা না করে তার বোন শেখ রেহেনাকে নিয়ে পালিয়ে ভারত চলে গেছেন।

শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগই হত্যা করেছে, তাই তার লাশ ধানমন্ডি ৩২ এ পড়ে ছিল। আওয়ামী লীগের কেউ তখন তার লাশটাও ধরতে আসেনি। তাই শেখ হাসিনা দেশকে ভালোবেসে নয় তার বাবার হত্যার বিচার করতেই দেশে ফিরে এসেছিল। তাকে দেশে এনে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।

আল্লামা মামুনুল হক বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা বোকার স্বর্গে বাস করছেন। আপনারা ৫০ বছর যাকে নেত্রী মেনেছেন তিনি রাজনীতি করেছেন পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য। তিনি চেয়েছিলেন এমন কাজ করবে যাতে কেউ আর এদেশে আওয়ামী লীগের নাম মুখে না আনে। কারণ তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষিপ্ত ছিলেন।

তার বাবাকে হত্যা করার পর ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের লাখো নেতাকর্মীর কথা ভাবে নাই। আমরা বৈষম্যবিরোধী একটি রাষ্ট্র এবং বাংলার জমিনে আল্লাহর প্রদত্ত বন্দোবস্ত চাই। এদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ গঠনের দায়িত্ব নিবে ইসলাম প্রেমী দল। এদেশকে আর কোন জুলুমকারীদের হাতে তুলে দেওয়া হবে না।

সোনারগাঁ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, খেলাফত মজলিসের তিন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জালালুদ্দীন আহমদ, আতাউল্লাহ আমীন ও কুরবান আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল, নারায়ণগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি হোসাইন আহমদ, সোনারগাঁ উপজেলা খেলাফত মজলিসের সাধারন সম্পাদক হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক, সহ সভাপতি মুফতি সাইদুর রহমান, কোষাধ্যক্ষ হাফেজ ক্বারী মোয়াজ্জেম হোসাইন প্রমুখ।

সভায় বাংলাদেশ খেলাফত মজলিস সোনারগাঁ উপজেলার সাবেক সভাপতি শহীদ মাওলানা ইকবাল হোসাইন ও বৈষম্য বিরোধী বিপ্লবের শহীদদের স্মরনে দোয়া অনুষ্ঠিত হয়।

 

সূত্র: কালের কণ্ঠ