ইংরেজিতে আক্কেল দাঁতকে উইজডম টিথ বললেও এর সঙ্গে আক্কেল বা জ্ঞানবুদ্ধির কোনো সম্পর্ক নেই। এরপরও অনেকেই মজা করে বলেন, আক্কেল দাঁত ওঠার অর্থ আক্কেল হয়েছে।
আক্কেল দাঁত কেন ওঠে?
আক্কেল দাঁত আসলে সবার হয় না। অনেকের হলেও ব্যথার উপসর্গ থাকে না। কিন্তু কেন হয় আক্কেল দাঁত? মানব বিবর্তনের কারণে সাধারণত আক্কেল দাঁত বের হওয়ার জায়গা থাকে না। কিন্তু অনেক ক্ষেত্রে নীচের দাঁত পুরোপুরি না গজালেও, উপরের দাঁত বেরিয়ে যায়। নীচের আক্কেল দাঁত এবড়ো থেবড়োভাবে গজালে, তা পাশের মোলার দাঁত নষ্ট করে দিতে পারে।


সমাধান কী?
তবে কি আক্কেল দাঁত তুলে ফেলাই কি সমাধান? কিছু ক্ষেত্রে এমনভাবে আক্কেল দাঁত গজায় যে, গালে ঘষা লাগে। একে বলা হয় বাক্কোভার্টেড উইসডম টিথ। এ ক্ষেত্রে হয়ত সরাসরি ব্যথা হচ্ছে না। তবে আক্কেল দাঁতের কারণে মুখের ভিতরে আলসার বা ওই দাঁত সংলগ্ন টিসুতে সমস্যা তৈরি হয়। তখন দাঁত তুলে ফেলা সমীচীন। আক্কেল দাঁত তীর্যকভাবে বের হলে, দাঁতের ফাঁকে খাবার আটকে যেতে পারে। এতে আক্কেল দাঁত ও তার পাশের দাঁতে ক্যাভিটি হতে পারে। এ জাতীয় সমস্যা হলেভ দ্রুতই চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে জরুরি। কেননা দাঁত আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের একটি।










