সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

শিবিরের সাবেক সভাপতি মঞ্জু জামায়াত থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক১৬ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
শিবিরের সাবেক সভাপতি মঞ্জু জামায়াত থেকে বহিষ্কার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জামায়াতে ইসলামীর দলীয় সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জুকে।শনিবার নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে মঞ্জু নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

মজিবুর রহমান লিখেন, ‘গতকাল ১৫ ফেব্রুয়ারি শুক্রবার আনুমানিক রাত সাড়ে সাতটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমদের পক্ষ থেকে নির্বাহী পরিষদের একজন সদস্য আমাকে জানান যে, আমার দলীয় সদস্যপদ বাতিল করা হয়েছে।’

স্ট্যাটাসে তিনি দাবি করেন, বেশ কয়েক বছর যাবত সংগঠনের কিছু বিষয়ে তিনি দ্বিমত পোষণ করে আসছিলেন। মৌখিক ও লিখিতভাবে বৈঠকগুলোতে তিনি প্রায়ই দ্বিমত ও পরামর্শের কথা দায়িত্বশীলদের জানিয়েছেন।

১৯৮৮ সালে ছাত্রশিবিরে যোগদাকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মজিবুর রহমান পরবর্তীতে শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সভাপতি হন। তিনি বন্ধ হয়ে যাওয়া দিগন্ত টেলিভিশনের উপনির্বাহী পরিচালকের দায়িত্বে ছিলেন।

প্রসঙ্গত, এর আগে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার এবং দল বিলুপ্তির পরামর্শ দিয়ে জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। তিনি দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। একজন জেষ্ঠ নেতার পদত্যাগে জামায়াত যখন বিব্রত তখনই আরেক নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত এল।