সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

শিবগঞ্জ সীমান্তে গরুসহ দুই জন চোরাকারবারী অাটক

নিউজ ডেস্ক৬ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জ সীমান্তে গরুসহ দুই জন চোরাকারবারী অাটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে ৫টি ভারতীয় গরুসহ দুই জন বাংলাদেশী চোরকারবারীকে আটক করেছে বিজিবি। শনিবার ভোররাতে তাদের গরুসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার বাবুপুর বিশরশিয়া গ্রামের এন্তাজ আলীর ছেলে সেন্টু মিয়া (৪৮) ও একই গ্রামের শুকুর উদ্দিনের ছেলে তাবারক আলী (৩০)।

চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুল এহসান সিল্কসিটি নিউজকে জানান, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে সীমান্ত পিলার ১৩/২ এস এর নিকট দিয়ে ৫টি অবৈধ গরু নিয়ে ফেরৎ আসার সময় ওয়াহেদপুর বিওপির টহল দল সেন্টু ও তাবারককে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তর হতে গরুসহ আটক করে।

আটককৃত গরুগুলোর মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা। আটককৃত গরুগুলো শিবগঞ্জ কাস্টমস এ জমা করা হয় এবং আসামীদেরকে শিবগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

স/অ