সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
মতামত

শিক্ষাব্যবস্থাকে কবরে নিয়ে গেছে শিক্ষামন্ত্রী: ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক২১ জুলাই ২০১৮১ মিনিট পড়া
শিক্ষাব্যবস্থাকে কবরে নিয়ে গেছে শিক্ষামন্ত্রী: ডা. জাফরুল্লাহ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বর্তমান সরকারের শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার সমালোচনা করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, শিক্ষামন্ত্রী দেশের শিক্ষাব্যবস্থাকে কবরে নিয়ে গেছে। এ কারণে শুক্রবার তিনজন এইচএসসি শিক্ষার্থী মারা গেছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

‘খালেদা জিয়ার’র সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও দণ্ডাদেশ প্রত্যাহারের’ দাবিতে সভার আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম।

অনুষ্ঠাতে জাফরুল্লাহ বলেন, খালেদা জিয়াকে নিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মুক্তির জন্য আইনি সহায়তার পাশাপাশি শুক্রবার সমাবেশ করে যে শক্তি দেখিয়েছে, বিএনপি নিয়মতান্ত্রিকভাবে সেই আন্দোলন করে রাজপথে থেকে সেই শক্তি দেখাতে হবে।

মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এসএম জাহাঙ্গীরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ।