সদ্য প্রকাশিত
নাটোর

শিক্ষকদের সহিষ্ণু, ধৈর্য্য ও মাতৃত্ব নিয়ে কাজ করতে হবে: এমপি কালাম

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিক্ষকদের সহিষ্ণু, ধৈর্য্য ও মাতৃত্ব নিয়ে কাজ করতে হবে: এমপি কালাম

বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট আবুল কালাম বলেছেন,  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সহিষ্ণু, ধৈর্য্য ও মাতৃত্ব নিয়ে কাজ করতে হবে। প্রাথমিক স্তর ভালো হলেই কেবল উচ্চ স্তরে ভালো করা সম্ভব।

 
বুধবার বিকেলে নাটোরের বাগাতিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জিমনেসিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে ১১৩ জন শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

 
এছাড়াও তিন শ্রেষ্ঠ শিক্ষক হাটদোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেকেন্দার রহমান, চকগোয়াস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদুর রহমান, স্বরুপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নূর আয়েশা বানুকে এবং উপজেলার তিন সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে চাঁদপুর, চকগোয়াশ, তালতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পুরস্কৃত করা হয়।

 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান, অধ্যক্ষ জহুরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা ফাইজুল ইসলাম ও ছাত্রী তটিনী প্রমুখ।

স/শ