সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে সন্ধ্যায় শহীদ মিনারে যাবেন গণ অধিকারের নেতারা

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া
শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে সন্ধ্যায় শহীদ মিনারে যাবেন গণ অধিকারের নেতারা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

২০ শতাংশ বাড়িভাড়াসহ ৩ দফা দাবিতে অনশন করছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। ইতোমধ্যে অনশনরত চারজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে আগামীকাল মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

শিক্ষকদের এই আন্দলনে একাত্মতা প্রকাশ করছেন বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল।

রাজনৈতিক দলগুলোর নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবার গণ অধিকার পরিষদের নেতারা যাচ্ছেন শিক্ষকদের সঙ্গে সংহতি জানাতে।
সোমবার সন্ধ্যায় দলটির সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় শহীদ মিনারে যাবে। রাশেদ খান নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা এমপিওভুক্ত শিক্ষকদের এই আন্দোলনে সংহতি জানাবেন।