সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

শিকাগোতে বিস্ফোরণে নিহত ১, আহত ১০

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিকাগোতে বিস্ফোরণে নিহত ১, আহত ১০

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের শিকাগোর কেন্দ্রীয় ইলনয়েস শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

 

স্থানীয় সময় বুধবার (১৬ নভেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

 

ফুলটন কাউন্টি জরুরি সার্ভিস ও দুর্যোগ এজেন্সি জানায়, বিস্ফোরণের পর ১১ জনকে দ্রুত গ্রাহাম হাসপাতালে পাঠানো জয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা একজন মারা যান।

 

তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। অনুসন্ধান অব্যাহত রয়েছে।

সূত্র: বাংলা নিউজ