সদ্য প্রকাশিত
পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন
আন্তর্জাতিক

শিকাগোতে আমেরিকান এয়ারলাইন্সের প্লেনে আগুন, আহত ২০

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
শিকাগোতে আমেরিকান এয়ারলাইন্সের প্লেনে আগুন, আহত ২০

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শিকাগোর ও’হার আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় আমেরিকান এয়ারলাইন্সের একটি প্লেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

 

স্থানীয় সময় শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক নয়। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, আমেরিকান এয়ারলাইন্সের ৩৮৩ নম্বর ফ্লাইটটি ১৬১ জন যাত্রী ও নয়জন ক্রুসহ মিয়ামির দিকে যাচ্ছিলো। কিন্তু উড্ডয়নের আগ মুহূর্তে এটিতে আগুন ধরে যায়। এসময় বিমানবন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা ৯০ সেকেন্ডেরও কম সময়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

এদিকে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা করা হচ্ছে উড্ডয়নের সময় প্লেনটির চাকা ফেটে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: বাংলা নিউজ