সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

শাহজা‍লালে কেনিয়াগামী ৭৩ যাত্রী আটক

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শাহজা‍লালে কেনিয়াগামী ৭৩ যাত্রী আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্পমেয়াদী ভিসা নিয়ে কেনিয়ায় যাওয়ার পথে ৭৩ জন যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানবন্দর ইমিগ্রেশন কাউন্টার পার হওয়ার পর তাদের আটক করা হয়।

 

বিষয়টি জানান বিমানবন্দর এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসপি) তারিক আহমেদ।

 

তিনি জানান, স্বল্পমেয়াদী ভিসা দেখে আমাদের সন্দেহ হলে তাদের আটক করা হয়।

সূত্র: বাংলা নিউজ