সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট সান্তোস

নিউজ ডেস্ক৭ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট সান্তোস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চলতি বছর শান্তিতে নোবেল পেয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। শুক্রবার নরওয়ের নোবেল কমিটি তার নাম ঘোষণা করেছে।

 

এক বিবৃতিতে নোবেল কমিটি জানিয়েছে, কলম্বিয়ায় গত পাঁচ দশক ধরে ফার্ক বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে যে সংঘাত চলছিল সেটি অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সান্তোস। দীর্ঘ সময় ধরে চলা এ গৃহযুদ্ধে কমপক্ষে ২ লাখ ২০ হাজার লোকের মৃত্যু হয়েছে। আর গৃহহীন হয়েছে ৬০ লাখেরও বেশি মানুষ।

সূত্র: রাইজিংবিডি