সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

শাকিরার ‘৪-০’ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে

নিউজ ডেস্ক১৬ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শাকিরার ‘৪-০’ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বার্সেলোনার নিন্দুকদের সময়টা দারুণ কাটছে এখন। দিন দুয়েক আগেই যে কাতালানরা ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে। তাদের সুখময় সময়টাতে নতুন এক আনন্দ যোগ করেছেন শাকিরা! কলম্বিয়ান পপ তারকার একটি ছবি তাদের উৎসবকে করে তুলেছে আরও মধুময়।

কি সেই ছবি? সোনালী চুলের শাকিরা হাস্যজ্বল ভঙ্গিতে তুলে ধরেছেন নিজের দুই হাত। ডান হাতের চার আঙুল তুলে ধরে বোঝাচ্ছেন ৪, আর বাঁ হাতের আঙুলগুলো এক করে কিছুটা ফাঁকা রেখে সংকেত দিচ্ছেন ০-এর। অর্থাৎ, তার দুই হাতের ইশারা ৪ ও ০-কে বোঝাচ্ছে। তার দেখানো এই সংখ্যা দুটোই এখন ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পিএসজির বিপক্ষে বার্সেলোনা হেরেছে যে এই ৪-০ ব্যবধানেই। যদিও এই ম্যাচের সঙ্গে তার ওই ছবিটির কোনও সম্পর্কই নেই। শাকিরা ছবিটি পোস্ট করেছিলেন ২ ফেব্রুয়ারি। নিজের ৪০তম জন্মদিন উপলক্ষে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে পোস্ট করেছিলেন ছবিটি। বার্সেলোনার সমালোচকরা কিন্তু চাইছেন শাকিরার ছবিটিকে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটির ফল বোঝাতে!

শাকিরা বলেই আলোচনাটা বেশি। স্প্যানিশ ফুটবলের খোঁজ খবর রাখলে কিংবা শাকিরার ভক্ত হলে অজানা থাকার কথা নয় বার্সেলোনা ডিফেন্ডার জেরার্দ পিকের বান্ধবী তিনি। ২০১০ সাল থেকে তারা আছেন একসঙ্গে।

সূত্র: বাংলা ট্রিবিউন