ছবিঘর

শাকিবের ছবি নিয়ে গুঞ্জন পরিষ্কার করলেন নির্মাতা

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আবু হায়াত মাহমুদের নির্মাণে নতুন ছবিতে অভিনয় করবেন শাকিব খান, এর আনুষ্ঠানিক ঘোষণা এসেছে বেশ কিছুদিন আগে। সেই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা হচ্ছিল, ছবিটির গল্প সন্ত্রাসী কালা জাহাঙ্গীরকে ঘিরে। এ চরিত্রেই নাকি দেখা যাবে শাকিবকে। গতকাল পরিচালক হায়াত নিশ্চিত করলেন, বিষয়টি সত্য নয়।

তাঁর ভাষ্য, ‘এটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনীনির্ভর নয়। 

গুলিস্তান টু গুলশান সব ধরনের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে লার্জার দ্যান লাইফ স্কেলে ছবিটি নির্মাণের উদ্যোগ নিয়েছি।