সিল্কসিটিনিউজ ডেস্ক:
শাওমির নতুন ফ্ল্যাগশিপ এমআই মিক্স ৩-এর একটি ছবি সম্প্রতি ফাঁস হয়েছে।
ছবিটির সত্যতা সম্পর্কে কিছু জানা যায়নি। ছবিতে দেখানো ফোনটির ডিসপ্লের নিচেও কোনও বেজেল নেই, এমআই মিক্স সিরিজে এবারই তা প্রথম।

বেজেলহীন ফোন তৈরিতে শাওমি সবার আগে হাত দিয়েছিল। তাদের এমআই মিক্স ফোনটির তিনটি বেজেলই সরিয়ে দেয়া হয়েছিল, বাকি ছিল শুধু নিচের বেজেল। সেটাও এবার সরিয়ে দেয়া হতে পারে।। ফলে ফোনটিতে দেয়া হতে পারে নচ, বিশেষ করে ফাঁস হওয়া ছবিতে ডিসপ্লের ওপরের অংশ দেখা না যাওয়ায় এ গুঞ্জন শুরু হয়েছে।
ফোনটির অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। তবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর, ৮ গিগাবাইট পর্যন্ত র্যাম আর ২৫৬ গিগাবাইট স্টোরেজ থাকতে পারে।
ফোনটির নিচে আছে ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটিতে কোন হেডফোন জ্যাক নেই। বর্তমান এমআই ফ্ল্যাগশিপ মডেলগুলোতেও বাদ পড়েছে হেডফোন জ্যাক।









