সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
রাজনীতি

শহীদ আবরার ফাহাদ স্মরণে ছাত্রদলের কর্মসূচি

নিউজ ডেস্ক৬ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া
শহীদ আবরার ফাহাদ স্মরণে ছাত্রদলের কর্মসূচি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বর্বর সংগঠন ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী দেশপ্রেমিক শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (৫ অক্টোবর) ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি অনুযায়ী, আগামী ৭ অক্টোবর ছাত্রদলের উদ্যোগে দুপুর ২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘মতপ্রকাশ থেকে মৃত্যু: শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

একইদিন শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার নেতাদের যথাযথভাবে এই কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতারা।

 

সূত্র: যুগান্তর