লাইফ স্টাইল

শরীর খারাপ হতে পারে কর্কটের, রোমান্স শুভ সিংহের

নিউজ ডেস্ক২১ মার্চ ২০১৭৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ৩ ও ৯। শুভ বার মঙ্গল ও বৃহস্পতি। শুভ রত্ন পোখরাজ ও রক্তপ্রবাল।

 

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে। জীবন ও জগৎ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে।

 

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

দিনটি মিশ্র সম্ভবনাময়। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ পেতে পারেন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। আপনার নামে কোনো বদনাম রটার আশঙ্কা আছে।

 

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

পারিবারিক পরিবেশ ভালো থাকবে। যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আপনজনরা কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।

 

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। সাময়িক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। সীমা লঙ্ঘণের চেষ্টা করা থেকে বিরত থাকুন। কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে।

 

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে প্রকাশ করুন। ধর্ম-কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। সৃজনশীল কাজ-কর্মে সুফল পাবেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।

 

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। হৃদযন্ত্রের দুর্বলতা জনিত কোনো সমস্যায় ভুগতে পারেন। অকারণ উত্তেজনা পরিহার করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে।

 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। ব্যক্তিগত যোগাযোগ বৃদ্ধি পাবে। কাজ-কর্মে উৎসাহবোধ করবেন। গলাসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

 

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন।

 

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভবনাময়। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। মন ভালো থাকবে। শরীর মোটামুটি সুস্থ থাকবে। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করতে পারবেন। রোমান্স ও বিনোদন শুভ।

 

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। ব্যক্তিগত কোনো ব্যর্থার জন্য মন খারাপ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন।

 

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভবনা আছে। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পাবেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ।

 

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভবনা আছে। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। বায়োজ্যেষ্ঠ কারো পরামর্শে উপকৃত হতে পারেন।

সূত্র: এনটিভি