সদ্য প্রকাশিত
রাজনীতি

শনিবার পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানাবে বিএনপি

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শনিবার পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানাবে বিএনপি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পিলখানা দিবস উপলক্ষে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নিহত সেনা কর্মকাদের কবর জিয়ারত করবে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে সিনিয়র নেতারা নিহত সেনা কর্মকর্তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন।

 
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবীর জানান, জোহর নামাজের পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি একটি মিলাদ মাহফিলও আয়োজন করবে।

 
এর আগে, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পিলখানা হত্যা দিবসকে জাতীয় দিবস ঘোষণা করার দাবি জানান।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানার বিডিআর সদর দফতরে ৫৭ জন সেনা সদস্যসহ ৭৪ জনকে হত্যার অভিযোগে ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জন বিডিআর সদস্যের মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে খালাসপ্রাপ্ত ২৭৭ জনের মধ্যে ৬৯ জন আসামির সাজা চেয়ে ফৌজদারি আপিল ও ডেথ রেফারেন্স দায়ের করেন রাষ্ট্রপক্ষ। অন্যদিকে দণ্ডপ্রাপ্ত ৪১০ জন আসামির সাজা বাতিল চেয়ে রায়ের বিরুদ্ধে ফৌজদারি আপিল দায়ের করেন আসামিপক্ষের আইনজীবীরা। গত রবিবার (১৯ ফেব্রুয়ারি) এসব আপিল শুনানিতে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে যুক্তিতর্ক শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সূত্র: বাংলা ট্রিবিউন