সদ্য প্রকাশিত
খেলা

শততম টেস্ট নিয়ে ভাবনাহীন ইমরুল

নিউজ ডেস্ক৩ মার্চ ২০১৭২ মিনিট পড়া
শততম টেস্ট নিয়ে ভাবনাহীন ইমরুল

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

টেস্ট দলের নিয়মিত সদস্য ইমরুল কায়েস। কিন্তু ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলার আগে প্রস্তুতি ম্যাচ ইনজুরিতে পড়েন তিনি। ইনজুরি কাটিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগে খেলছেন। সেঞ্চুরিও হাঁকিয়েছেন। কিন্তু শ্রীলঙ্কা সফরের দলে রাখা হয়নি তাকে। গুঞ্জন শোনা যাচ্ছে শততম টেস্টে তাকে দলে ডাকা হতে পারে। তবে বিশেষ এই টেস্টটি নিয়ে এক প্রকার ভাবনাহীন ইমরুল কায়েস।

বাংলাদেশ ক্রিকেট লিগের পঞ্চম তথা শেষ রাউন্ডে মাঠে নামার আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে শততম টেস্ট নিয়ে তার আগ্রহ জানতে চাইলে ইমরুল কায়েস বলেন, ‘আসলে ১০০তম টেস্ট এটা নিয়ে আমার এখন কোনো চিন্তা নেই্। আমার চিন্তা হল টিমে কামব্যাক করা এবং পারফর্ম করা। এটাই এখন আমার লক্ষ্য, আমি ওভাবেই কাজ করে যাচ্ছি। জিমে নেট সেশনে কাজ করে চেষ্টা করছি ভালোভাবে কামব্যাক করার। ন্যাশনাল টিমে প্রত্যেকটা টেস্ট ম্যাচই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্লেয়ারের জন্য। সবাই চেষ্টা করে ভালো খেলার। আলাদা করে বললে, শততম টেস্টে বাংলাদেশ খেলবে, সে দলে যারা সদস্য হবেন লাকি তারা। শততম টেস্টে যদি আমি খেলতে পারতাম অবশ্যই আমিও লাকি হতাম। আনলাকি আমার জন্য। এখন ইনজুরি থেকে রিকভারি করে আসছি। আমি জানি না নির্বাচকরা আমাকে কবে সিলেক্ট করবেন। যদি করে অবশ্যেই চেষ্টা করব সেরাটা দেয়ার।’

তার ফিটনেসের বিষয়ে ইমরুল বলেন, ‘ফিটনেসের দিক থেকে তো আর সমস্যা নেই। কারণ, শেষ দু্‌ইটা ফোর-ডে ম্যাচ খেলেছি। ফিল্ডিংয়ে কোনো সমস্যা নেই, ব্যাটিংয়েও কোনো সমস্যা নেই। একটা ম্যাচে দীর্ঘসময় ব্যাটিং করেছি। কোনো সমস্য হয়নি এখনও পর্যন্ত।’

সূত্র: রাইজিংবিডি