সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
চাকরি

লোক নিয়োগ দিচ্ছে স্পেশাল সিকিউরিটি ফোর্স

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
লোক নিয়োগ দিচ্ছে স্পেশাল সিকিউরিটি ফোর্স

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স। বিভিন্ন গ্রেডে চারটি পদে সর্বমোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। সব বাংলাদেশি নাগরিক বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম

সাঁটলিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, মেসওয়েটার ও অফিস সহায়ক পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

পদসংখ্যা

চারটি পদে মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক/সমমান/অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে। সাঁটলিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা আবশ্যক এবং ড্রাইভারদের জন্য গাড়ি চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে। সব পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

বেতন  স্কেল

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী চারটি গ্রেডে (গ্রেড ১৩, ১৫, ১৭ ও ২০) বেতন-ভাতাদি দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ডাকযোগে পাঠাতে হবে। ঠিকানা : মহাপরিচালক, স্পেশাল সিকিউরিটি ফোর্স, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা-১২১৫। আবেদন ফরমের নমুনা পাওয়া যাবে (www.mopa.gov.bd) এই ঠিকানায়।

আবেদনের সময়সীমা

প্রার্থীরা আগামী ৩০ ডিসেম্বর, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র : দৈনিক ইত্তেফাক, ১৭ নভেম্বর-২০১৮।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে