সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার দাবিতে মানববন্ধন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের ওপর বিগত আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রমূলক ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকালে বাবর মুক্তি পরিষদ উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘লুৎফুরজ্জামান বাবর একজন সফল রাজনৈতিক ব্যক্তি ছিলেন। লুৎফুরজ্জামান বাবর শুধু একটি নামই নয়, এটি একটি আদর্শের নাম। সারা দেশের মানুষ তাকিয়ে আছে তার মুক্তির দিকে। আমরা তার মুক্তি চাই।’

তারা আরও বলেন, ‘দীর্ঘ ১৭ বছর যাবৎ মিথ্যা ও সাজানো মামলায় সাজা দিয়ে বাবরকে জেলে রাখা হয়েছে। তার বিরুদ্ধে তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাজানো রায় আমরা মানি না।’

বাবর মুক্তি পরিষদ সিলেটের আহ্বায়ক মো. নুরুল হুদা তালুকদার মিঠু এতে সভাপতিত্ব করেন। এনামুল হক উজ্জ্বলের পরিচালনায় মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্য রাখেন নেত্রকোনা জেলার মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বাবর মুক্তি পরিষদ সিলেটের মাহমুদুর রহমান খোকন, আব্দুল মনাফ, মো. লিটন তালুকদার, আইনুল ইসলাম, ইমন হায়দার লস্কর নাদিম, মো. আমির হোসেন, মিন্টু মিয়া, হ্নদয় মিয়া, সম্রাট, বাপ্পী, মো. তারেক, মো. রাকিব, জাহাঙ্গীর আলম, জানে আলম, কাওছার আহমদ, মির্জা সংগ্রাম, রাজিবুল ইসলাম, রাহিম আহমদ, জয়নাল আহমদ, মুক্তা আহমদ, মেহেদী হাসান, মারুফ আহমদ, রহিম আহমদ, কামাল, শের আলী, নাইম ইসলাম, ইফতেখার আহমদ তুফায়েল, সামসুজ্জামান তারেক, শাকিল আহমদ, উত্তম খান, মো. তামিম, মিঠু, মো. সুয়েব, মো. রাকিব, মো. রুহান, মো. ইফতি, মো. হ্নদয়, মো. সাগর, মো. রাসেল, মো. রনি প্রমুখ।

 

সূত্র: বাংলা ট্রিবিউন