সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

লিভারপুলকে হারিয়ে দিল লিচেস্টার

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
লিভারপুলকে হারিয়ে দিল লিচেস্টার

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

মৌসুমের মাঝে এসে খেই হারিয়ে ফেলেছে লিভারপুল। এবার অবশ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে গেল। যদিও লিচেস্টার সিটির চলতি মৌসুমে গতবারের মতো দাপট নেই। কিন্তু কোচ ক্লাউদিও রানিয়েরির বরখাস্তের পর জেমি ভার্ডির গোলে দারুণ ভাবে ঘুরে দাঁড়ালো লিচেস্টার।

 

সোমবার রাতে ঘরের মাঠে কিং পাওয়ার স্টেডিয়ামে লিভারপুলকে আতিথিয়েতা জানায় লিচেস্টার। তবে ম্যাচে দারুণ দাপট দেখিয়ে জয় তুলে নেয় দলটি। খেলার ২৮ ও ৬০ মিনিটে জোড়া গোল করেন ভার্ডি। আর ৩৯ মিনিটে ড্যানি ড্রিংকওয়াটার আরও একটি গোল করেন। লিভারপুলের হয়ে ৬৮ মিনিটে একমাত্র গোলটি করেন ফিলিপ কোতিনহো।

 

এ জয়ের ফলে অবনমনের শঙ্কায় থাকা লিচেস্টার ২৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১৫তম অবস্থানে রয়েছে। আর হেরে যাওয়া লিভারপুল ২৬ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম।

সূত্র: বাংলা নিউজ