সিল্কসিটিনিউজ ডেস্ক: একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে নারী এবং পুরুষ যখন একে অপরকে টেক্কা দিতে প্রস্তুত৷ ঠিক সেই সময়ই বিশ্বের একটি অন্যতম প্রতিষ্ঠিত সংস্থা গুগলের একজন ইঞ্জিনিয়ার দাবি করলেন, বায়োলজিক্যাল কারণে পুরুষদের থেকে আজ অনেকটাই পিছিয়ে নারীরা৷ এমনকি প্রযুক্তিবিদ্যা এবং কোনও নেতৃত্ব দেওয়ার কাজেও মহিলারা অনেকটাই পিছিয়ে রয়েছেন৷
কিন্তু আচমকা কেন এমন ধরনের একটি বিতর্কিত মন্তব্য করলেন ওই ইঞ্জিনিয়ার? সম্প্রতি গুগলের তরফ থেকে একটি মেমো বের করা হয়েছে৷ কিন্তু সেই মেমোটি নির্ধারিত সময়ের থেকে দেরীতে কোম্পানির তরফ থেকে প্রকাশ করার ফলে ওই ইঞ্জিনিয়ার প্রজেক্টটির দায়িত্বপ্রাপ্ত এক মহিলাকর্মীকেই দায়ী করলেন৷
ইঞ্জিনিয়ারের করা এই বিতর্কিত মন্তব্যটিকে ঘিরে বিভিন্ন মহলে শুরু হয়েছে নানান জল্পনাকল্পনা৷ গুগল বিশ্বের সবথেকে বৃহত্তম সার্চ ইঞ্জিন৷ আর এমনই একটি সংস্থায় এহেন লিঙ্গভেদ মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে৷ গুগলের ভাইস প্রেসিডেন্ট ব্রাউনও এই মন্তব্যটির বিরোধীতা করেন৷










