গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহী গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের ১০ টাকা কেজি চাল বিতরনে অনিয়ম ও দূর্নীতির লিখিত অভিযোগ করার পর ২ চাল ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে চর আষাড়িয়াদহ ইউনিয়ন সরজমিনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদ নেওয়াজ এই জরিমানা করেন।
ডিলাররা হলেন, চর আষাড়িয়াদহ হুনুমন্তনগর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আবুল কাশেম (৫০) ও চর আষাড়িয়াদহ পানিপার গ্রামের মৃত জুলমত আলীর ছেলে মাইনুদ্দীন (৫৫)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজ জানান, চর আষাড়িয়াদহ ইউনিয়নে ১০ টাকা কেজি চাল সুবিধাভোগী নিয়াজুর হোসেন ও স্থানীয় কয়েক জন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট চাল আর্তসাৎ ও চাল বিক্রয়ের বিভিন্ন অনিয়ম সম্পর্কে লিখিত অভিযোগ দায়ের করে। তারই ভিত্তিতে সরজমিনে গিয়ে মঙ্গলবার প্রমাণ পাওয়াই ২ চাল ডিলারকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডিলারশীপ বাতিলের প্রদক্ষেপ নিবে বলেও জনান।
স/অ










