সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

লি সামিট মিউনিসিপালে বিমান বিধ্বস্তে নিহত ২

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
লি সামিট মিউনিসিপালে বিমান বিধ্বস্তে নিহত ২

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লি সামিট মিউনিসিপাল বিমানবন্দরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, বিমানবন্দরের উত্তরপূর্ব ডগলাস সড়কের ২৭০০ ব্লকে  বিমানটি বিধ্বস্ত হয়। এতে দুইজন নিহত হয়েছেন। যাদের নাম এখনও জানা যায়নি।

সূত্র: বাংলা নিউজ