লালপুর প্রতিনিধি:
২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আইভি রহমানের ১২তম শাহাদত বার্ষীকি উপলক্ষে উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লালপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী পারভিন আক্তারের সভাপতিত্বে স্বরণ সভায় প্রধান অতিথি ছিলেন এ্যাডঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি নাটোর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিসেস রত্না আহমেদ, সাধারণ সম্পাদক মিসেস বিউটি আহমেদ, বাগাতিপাড়া মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ফরিদা পারভিন, সাধারণ সম্পাদক ফরিদা বেগম, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ কামরুন্নাহার, লালপুর থানা ভারপ্রপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিপি খাতুন সাংগঠনিক সম্পাদক জয়তুন্নেছা । এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মরণসভায় বক্তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও দোষীদের শাস্তি দাবী করেন।
স/অ










