সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নাটোর

লালপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার 

নিউজ ডেস্ক১৭ মে ২০২৫১ মিনিট পড়া
লালপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার 

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে  গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ফজলুল সরদার ফজল (৪৫) উপজেলার তিলকপুর গ্রামের মৃত মুসলিম সরদারের ছেলে।

শনিবার (১৭ মে) দুপুরে তাকে নাটোর জেল হাজতে পাঠানো হয়।  লালপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের তিলকপুর গ্রামে ফজলুল সরদার ফজলের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ।

এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিনুজ্জামান জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।