সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নাটোর

লালপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
লালপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজা ও শারদীয়া উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। এবার উপজেলার ১০ টি ইউনিয়নে ও ১টি পৌরসভায় ৩৭টি পূজা মন্ডপে শারদীয় উৎসব উদযাপিত হবে।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্ততি সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, লালপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ভদ্র প্রমুখ। এছাড়াও গোপালপুর পৌরসভার মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা আরিফুল ইসলাম, লালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যাগণ, ৩৭টি পূজা মন্ডপের প্রতিনিধিগণ এবং সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

 

সভায় উপস্থিত সকলে আসন্ন দুর্গাপূজা ও শারদীয়া উৎসব শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে উদযাপনের জন্য স্ব-স্ব অবস্থানে থেকে সার্বিক সহযোগীতার প্রত্যয় ব্যক্ত করেন।

স/মি